• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
         ( এমন কোথা আর আছে গো! )
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
               ( মরি হায়, হায়রে! )
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
             ( আরও কত মধুপ গো! )
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!
            ( গরব কোথায় রাখি গো! )
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে \’মা, মা\’ ব\’লে ;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ\’লে কাঁদা হাসা ||

Category: দেশাত্মবোধক গান, ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:হও ধরমেতে ধীর
Next Post:হরি বন্দনা

Reader Interactions

Comments

  1. AMIT CHAKRABORTY

    June 25, 2014 at 12:56 pm

    খুব ই ই ভাল লাগল এ রখম একটা সাইট পেয়ে।
    ধন্যবাদ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑