• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এগো মইলা তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এগো মইলা তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা

এগো মইলা, তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা |
ভাবতে ভাবতে হাছন রাজা হইল এমন আউলা ||
দিনে রাইতে উঠে মনে, প্রেমানলের শওলা |
আর কত সহিব প্রাণে, তুই বন্ধের জ্বালা ||
সোনার রং অঙ্গ আমার, হইয়াছে রে কালা |
অন্তরে বাহিরে আমার জ্বলিয়ে রহিল কয়লা ||
লোকে বলে হাছন রাজা হইল রে আজুলা |
হাতে তলি দিয়া গিল্লা, করেরে কট মুল্লা ||
আজুলা হইয়া হাছন রাজায় বলে আল্লা |
বারে বারে বলে, লাইলাহা ইল্লাল্লা |
নাচে নাচে হাছন রাজা হইয়া ফানা ফিল্লা ||

Category: বাউল গানTag: হাছন রাজা
Previous Post:আমি মরিয়া পাই যদি শ্যামের রাঙ্গা চরণ
Next Post:ওমা কালী কালী গো এতনি ভঙ্গিমা জান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑