• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়
কনক কনক কাঁখে কলস অলস পায় পায় ।
রিনি ঝিনি রিনি ঝিনি বাজে কিঙ্কিনী চিনি চিনি
অপরূপ মরি কিবা শ্রীমতীর রূপবিতা
ময়ূরী দোলায় গ্রীবা তারি পানে চায় |

তার নয়নকমল কলি,
তারি পায়ে দুটি অলি
অকারণে শুধু চলি,
কি যে সুখ পায় ।

তার শিথিল করবী হতে গরবী করবী ঝরে
বাঁশরীর তালে তালে নাগরী গাগরী ভরে ।
নীল শাড়ী নিঙাড়িয়া চলিছে মাধবপ্রিয়া
দুরু দুরু করে হিয়া, হায় একি দায় ।

আর জাগে হাসি আঁখি কোণে,
অভিসার সুখ মনে
কান পেতে শুধু শোনে, পিককুল গায় ।।

*

গান – রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: লতা মঙ্গেশকর
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: অসমাপ্ত

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:আমি নিরালায় বসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑