• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে ।
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ ।।

তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই ।
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে ।।

এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো,
যার একূল ওকূল দুকূল গেল
তার লাগি কি করো।

আমায় ভাবছো মিছেই পর
তোমার নেই কি অবসর ?
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে ।।

***


গান – ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: নীল আকাশের নিচে

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে
Next Post:পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑