• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরম দুপুরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » গরম দুপুরে

এই আধপোড়া শহরটা
দগদগে ঘা নিয়ে
ধুকপুক করে বাঁচে
গরম দুপুরে|

এই চেনামুখ শহরের
অলিগলি সাপগুলি
দমেপে পড়ে থাকে
গরম দুপুরে|

এই ঘামে ভেজা শহরের
নাগরিক ফিরিওয়ালা
দরজায় টোকা মারে
গরম দুপুরে|

এই ঝিমধরা শহরের
আলোছায়া গৃহকোণে
গৃহিনী নিদ্রা দেন
গরম দুপুরে|

এই আধপেটা শহরের
কুকুর কাকের সাথে
জঞ্জালে মুখ রাখে
গরম দুপুরে|

এই আধপোড়া শহরের
একা নদি বয়ে চলে
মড়া পোড়া ছাই নিয়ে
গরম দুপুরে|

—————————
কলকাতা ১৯৯৭

Category: আধুনিক বাংলা গানTag: মৌসুমী ভৌমিক
Previous Post:জন্মভূমি
Next Post:ঘুড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑