• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে নবমী নিশি না হৈওরে অবসান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ওরে নবমী নিশি না হৈওরে অবসান

ওরে নবমী নিশি ! না হৈওরে অবসান |
শুনেছি দারুণ তুমি, না রাখ সতের মান ||
খলের প্রধান যতো, কে আছে তোমার মতো |
আপনি হৈয়ে হত, বধ রে পরেরি প্রাণ ||
প্রফুল্ল কুমুদবরে, সচন্দন লয়ে করে ;
কৃতাঞ্জলি হৈয়ে, তোমার চরণে করিবো দান |
মোরে হইয়ে শুভদয়, নাশ দিন-মণি-ভয়,
যেন না সহিতে হয় রে ! শিবের বচন বাণ |
হেরিয়ে তনয়া মুখ, পাসরিলাম সব দুখ্ ;
আজি সে কেমন সুখ, হতেছে স্বপন জ্ঞান |
কমলাকান্তের বাণী শন গো গিরিরাণি !
লুকায়ে রেখো না মায়েরে হৃদয় দিয়ে স্থান ||

Category: ভক্তিগীতিTag: কমলাকান্ত
Previous Post:শ্যামা যদি হের নয়নে গো
Next Post:নানান দেশে নানান ভাসা (ভাষা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑