• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মায়ের মূর্তি গড়াতে চাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মায়ের মূর্তি গড়াতে চাই

মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে |
মা বেটি কি মাটির মেয়ে, মিছে খাটি মাটি নিয়ে ||
করে অসি মুণ্ডমালা, সে মা-টি কি মাটির বালা,
মাটিতে কি মনের জ্বালা দিতে পারে নিভাইয়ে?
শুনেছি মার বরণ কালো, সে কালোতে ভূবন আলো,
মায়ের মত হয় কি কালো, মাটিতে রং মাখাইয়ে?
মায়ের আছে তিনটি নয়ন, চ্ন্দ্র সূর্য আর হুতাশন,
কোন্ কারিগর আছে এমন, দিবে একটি নিরমিয়ে?
অবিনাশনাশিনী কালী, সে কি মাটি খড়বিচালি?
সে ঘুচাবে মনের কালি, প্রসাদে কালী দেখাইয়ে ||

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মলেম ভুতের বেগার খেটে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন তোর এত ভাবনা কেনে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Comments

  1. Rimpa kasundi

    January 1, 2026 at 7:01 am

    Rimpa

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑