• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনরে কৃষিকাজ জান না – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মনরে কৃষিকাজ জান না – লিরিক্স – রামপ্রসাদ সেন

মনরে কৃষিকাজ জান না – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

মন রে কৃষি-কাজ জান না।
এমন মানব-জমিন রলো পতিত,
আবাদ কর্লে ফলতো সোণা॥
কালীর নামে দেও রে বেড়া, ফসলে তছরুপ হবে না।
সে যে মুক্তকেশীর (মন রে আমার) শক্ত বেড়া,
তার কাছেতে যম ঘেঁসে না॥
অদ্য অব্দ-শতান্তে বা বাজাপ্ত হবে জান না।
এখন আপন ভেবে, (মন রে আমার) যতন ক’রে,
চুটিয়ে ফসল কেটে নে না॥
গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি-বারি তায় সেঁচ না।
ওরে একা যদি (মন রে আমার) না পারিস্ মন,
রামপ্রসাদকে ডেকে নে না॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মনরে, কৃষি-কাজ জান না।
এমন মানবজমি রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা।
কালীনামে দেওরে বেড়া, ফসলে তছরূপ হবে না।
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁসে না॥
অদ্য অব্দশতান্তে বা, বাজাপ্ত হবে জান না।
আছে একতারে মন এইবেলা, তুই চুটিয়ে ফসল কেটে নে না॥
গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তিবারি তায় সেঁচ না।
ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা তাল একতালা।

মনরে কৃষিকাজ জাননা।
এমন মানবজমি রইলো পড়ি,
আবাদ করলে ফলতো সোণা॥
কালী নামে দেওরে বেড়া ফসলে তছরূপ হবেনা।
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
তার কাছে তো যম যাবেনা॥
গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তিবারি শিঁচে দেনা,
আপনা হতে না হয় যদি রামপ্রসাদকে সঙ্গে নেনা॥

পাঠান্তর / পাঠভেদ:

মন রে কৃষি-কাজ জান না।
এমন মানব-জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা॥
কালীর নামে দেও রে বেড়া, ফসলে তছরুপ হবে না।
সে যে মুক্তকেশীর (মন রে আমার) শক্ত বেড়া,
তার কাছেতে যম ঘেঁসে না॥
অদ্য অব্দ-শতান্তে বা, বাজাপ্ত হবে জান না।
এখন আপন ভেবে, (মন রে আমার) যতন করে,[১]
চুটিয়ে ফসল কেটে নে না॥
গুরু রোপণ করেছেন বীজ,[২] ভক্তি-বারি তায় সেঁচ না।
ওরে একা যদি না পারিস্ মন, রামপ্রসাদকে ডেকে নে না॥

.

[১. আছে এক্তারে মন, এই বেলা তুই।
২. গুরু-দত্ত বীজ রোপণ ক’রে।]

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমায় সকল রকমে কাঙাল করেছে
Next Post:মলেম ভুতের বেগার খেটে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Comments

  1. Anu Mitra

    September 29, 2008 at 12:42 am

    Really… Extraordinary…

    Reply
    • Tarek Chowdhury Hridoy

      January 2, 2023 at 6:48 am

      অসাধারণ গান এটা

      Reply
      • Alok Barmanalok

        February 4, 2023 at 10:40 am

        Khub sondor ganta

        Reply
        • Alok Barman

          February 4, 2023 at 10:42 am

          Mon borgeche khub sundor gaan

          Reply
  2. Andra

    September 12, 2020 at 2:06 pm

    স্বরলিপি দেন প্লিজ

    Reply
  3. Shuvo Debnath

    July 31, 2022 at 11:14 am

    ভুল আছে। গুরু বপন করেছেন বীজ, ভক্তি করি তায় সেঁচ না |
    এখানে হবে ভক্তি বারি তায় সেঁচ না |

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑