• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মায়ের দেওয়া মোটা কাপড়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » মায়ের দেওয়া মোটা কাপড়

মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই ;
দীন-দুঃখিনী মা য়ে তোদের
তার বেশী আর সাধ্য নাই |
ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের
অপার স্নেহ দেখতে পাই ;
আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ
পরের দোরে ভিক্ষা চাই |
ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
সবার প্রচুর অন্ন নাই ;
তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,
কিনে কল্লি ঘর বোঝাই |
আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা ক\’রব ভাই ;
পরের জিনিষ কিনবো না, যদি
মায়ের ঘরের জিনিষ পাই |

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
Next Post:আমায় সকল রকমে কাঙাল করেছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑