বসে আছি পথ চেয়ে ফাগুনেরো গান গেয়ে – লিরিক্স – বিমল চন্দ্র ঘোষ
বসে আছি পথ চেয়ে
ফাগুনেরো গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না,
মন মানে না।।
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
নিশীথের মন বীণা
সুর জানে না।।
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারি কথা।।
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্ম ব্যথা।।
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছ যে মায়াডোরে
সে বাঁধনে দু’নয়নে
ঘুম আসে না।।
.
গীতিকার – বিমল চন্দ্র ঘোষ
কণ্ঠ ও সুর – হেমন্ত মুখোপাধ্যায়
চলচ্চিত্র – শাপমোচন (১৯৫৫)
এই মানুষগুলা ব্জীবনেও বুঝলো না। আর আমরা অযথাই জলে গেলাম
একদম ঠিক..