এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।
আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
জানি কোন সুরে
মোরে ভরালে গো বন্ধু।।
বাতাসের কথা সে তো কথা নয়
রূপ কথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোন কথা নেই
যেন দুটি আঁখি ভরে
রাখে হাসিতে।।
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে।
কোন মালা গেঁথে গলে
পরালে গো বন্ধু।।
.
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও সঙ্গীত – অমল মুখার্জী (অমল মুখোপাধ্যায়)
কণ্ঠ – গীতি দত্ত
চলচ্চিত্র – হসপিটাল (১৯৬০)
.
“এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়” একটি জনপ্রিয় বাংলা গান, যা ১৯৬০ সালের বাংলা চলচ্চিত্র “হসপিটাল” থেকে এসেছে। গানের গায়িকা ছিলেন বিখ্যাত গায়িকা গীতি দত্ত। গানের কথা রচনা করেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেন অমল মুখার্জী।
খুবই সুন্দর গান……
আমার খোব প্রিয় গান
আমার সবচেয়ে পসন্দের গান.
গানের কথাগুলো ভালো।প্রতিটি গানের কথার পাশাপাশি গানের লিংক দিয়ে দিলে ভালো হত @এডমিন
গানটি আমার ভীষন পছন্দ! আমি নিজেও একটু গাইবার চেষ্টা করি! প্রোফাইলটি করে দেওয়ার জন্য আন্তরিক ভালবাসা!
খুবই সুন্দর লাগে এই গানটি -রিদয় ছুয়ে যায় তার কথাগুলি । সে যেন এক অভিমানের বর্হি প্রকাশ।
**এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।**
গান সঠিক করে লিখবেন, ভুলভাল লিখে গানের সর্বনাশ করবেন না।