• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও আকাশ প্রদীপ জ্বেলো না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ও আকাশ প্রদীপ জ্বেলো না

ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা
কাছে এসেও ফিরে যেতে পারে।।
তার সময় হলো আমায় মালা দেবার
সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার
সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না।।
ও পলাশ ফিরে চেও না
ও কোকিল তুমি গেও না
লাজুক লতা হয়ত গো লাজ পাবে
তার মুখের কথা মুখে রয়ে যাবে
তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়
আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায়
দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ ঢেলো না।।

Category: আধুনিক বাংলা গানTag: হেমন্ত মুখোপাধ্যায়
Previous Post:স্কুলটা জঘন্য
Next Post:নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম

Reader Interactions

Comments

  1. SAIBAL GHOSH

    April 23, 2025 at 8:07 am

    কোনো বিষয়ের জিজ্ঞাস্য অনায়াসেই পাওয়া যায় এই ওয়েবসাইটে । এর জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑