তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
দুখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় ॥
আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়
শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়
আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয় ॥
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে
জীবনপাতার অনেক খবর রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কী চায়
স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়
ধরণির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারও নয় ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মোহাম্মদ আবদুল জব্বার,
অভিনয় : আলতাফ,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
এতটুকু আশা (২৮ জুন ১৯৬৮)
nice song………………………………nice
সুন্দর একটি গান
❤️❤️❤
অনেক বিরহের গান শুনে নিজেই আমি মুগ্ধ।
nice
“বুকের দহনে” নয় হবে “দুঃখের দহনে”, “ঝড়ে যায়” নয় হবে “ঝরে যায়”, “পাতা বয়ে” নয় হবে “পাতা ভরে” আশা করি এই অনিচ্ছাকৃত ক্রটিগুলি ঠিক করবেন।
অনেক অনেক ধন্যবাদ 🙂
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।
গান: তুমি কি দেখেছ কভু
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)
কেউ তো জানে প্রাণের আকুতি নয়, হবে “কেউ তো জানেনা প্রাণের আকুতি”
ধন্যবাদ।
kobeta ami kup kup valobashe.
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
sob gulo ganer download link dye dile valo hoto.
jodi apnara help koren, tahole amon ekti site ami nije khulte pari. jeta amader desher ganer vandar ke aro somriddo korbe.
Amar shate jogajog korte paren amar email a.
http://www.ebanglamusic.com এখানে অনেক গান পাবেন।