• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোনো একটি মুজিবরের থেকে – লিরিক্স – গৌরী প্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » শোনো একটি মুজিবরের থেকে – লিরিক্স – গৌরী প্রসন্ন মজুমদার

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

সেই সবুজের বুক চেরা মেঠো পথে,
আবার এসে ফিরে যাবো আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে
এমন সোনার দেশ।

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।.

‘জয় বাংলা’ বলতে মনরে আমার এখনো কেন ভাবো,
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো,
অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি।।

কথা: গৌরী প্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: অংশুমান রায়
সুরকার: অংশুমান রায়

Category: দেশাত্মবোধক গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:নোঙর তোল তোল সময় যে হলো হলো – লিরিক্স – নইম গহর
Next Post:বিচারপতি তোমার বিচার করবে যারা

Reader Interactions

Comments

  1. Kazee Shoel

    March 22, 2013 at 2:01 pm

    ফেরারী এই মনটা আমার.
    ফেরারী এই মনটা আমার.
    মানে না কোনো বাঁধা.
    তোমাকে পাবারই আশায়.
    ফিরে আসে বারেবার.
    কখনো ভাবিনি আমি.
    ব্যথা দিয়ে তুমি চলে যাবে.
    কি জানি কি ভুল ছিল আমার.
    আমাকে কেন গেলে কাঁদিয়ে.
    তাই আমি ফিরে আছি বারেবার.
    যে পথে হারিয়েছি তোমায়.
    সেই পথে খুঁজে আমি যাব.
    অভিমান করে থেকো না.
    অপবাদ দিয়ে যেও না.
    তাই আমি ফিরে আছি বারে.
    সোহেল কাজী

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑