• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

আমার আঙিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধুলি কণা
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা
আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা।

অরূপ জোসনায় সাজানো রাঙানো
ঝিলি মিলি চাঁদ দোলে
নিবিড় বন ছায় পিউ পাপিয়ায়
হৃদয়ের দ্বার খোলে
আমার তাতেই রেখেছি শান্তির দীপ জ্বেলে।

.

ভিন্ন পাঠ-

প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।

আমার আঙিনায় ছড়ানো বিছানো,
সোনা সোনা ধুলিকণা,
মাটির মমতায় ঘাস ফসলে,
সবুজের আল্পনা,
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজবোনা।।

অরূপ জোছনায়, সাজানো রাঙানো
ঝিলিমিলি চাঁদ তলে
নিবিড় মমরায়, পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে,
আমি তাতেই রেখেছি
স্বপ্নের দ্বীপ জ্বেলে।।

.

গীতিকার- মনিরুজ্জামান মনির
কন্ঠ- শাহনাজ রহমতউল্লাহ
সুরকার- আলাউদ্দিন আলী

Category: দেশাত্মবোধক গানTag: মনিরুজ্জামান মনির
Previous Post:মাঝি নাও ছাইরা দে
Next Post:সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

Reader Interactions

Comments

  1. মুক্ত বিহঙ্গ

    December 15, 2013 at 4:43 pm

    nice

    Reply
    • Mahedi hasan

      November 5, 2024 at 3:32 pm

      ৯৭ এ জন্মেও এই গানে এক অন্নরকম শান্তি খুজে পাই। কালজয়ী এই গান অমর হয়ে থাকবে জীয়ার সৌনিকদের বুকে

      Reply
  2. Helal khondoker

    December 16, 2013 at 9:24 am

    আমার গান,
    আমার দেশের গান,
    আমার দেশই আমার ভালবাসা

    Reply
  3. Kumar Saha

    September 10, 2024 at 3:57 am

    এর গানের চেয়ে উপযুক্ত কোন গান নেই। যা আমাদের বর্তমান জাতীয় সংগীতের রিপ্লেসমেন্ট হতে পারে।

    কেন বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন জরুরী। স্বাধীন বাংলাদেশে ভারত তাদের আদিপত্য বিস্তার করার জন্য নানা বীজ বপন করে। তার মধ্যে বর্তমান জাতীয় সঙ্গীত একটি। ভারত সব সময় চায় আমরা স্বাধীন না থেকে তাদের অনুগত্য করি। তাদের কথায় চলি।

    এই জন্যই স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদের দেশে আমরা পরাধীন ছিলাম। শুধুমাত্র ভারতই দায়ী।

    Reply
  4. ইনামুল বেণু

    September 15, 2024 at 1:28 am

    লিরিক্স ভুল! এটা অমার্জনীয় অপরাধ! এরকম একটি গানার ভুল লিরিক্স প্রচার করা!
    “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
    জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

    আমার আঙিনায় ছড়ানো বিছানো
    সোনা সোনা ধুলি কণা
    মাটির মমতায় ঘাস ফসলে
    সবুজের আল্পনা
    আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা।

    অরূপ জোসনায় সাজানো রাঙানো
    ঝিলি মিলি চাঁদ দোলে
    নিবিড় বন ছায় পিউ পাপিয়ায়
    হৃদয়ের দ্বার খোলে
    আমার তাতেই রেখেছি শান্তির দীপ জ্বেলে।”

    Reply
    • Zahed Sadeque

      January 18, 2026 at 1:05 pm

      অসংখ্য ধন্যবাদ ❤️

      Reply
  5. মো: জহিরুল ইসলাম

    December 21, 2025 at 9:36 am

    এই গানটা শুনলে দেশের প্রতি ভালো লাগা,ভালবাসার এক অন্যরকম অনুভূতি কাজ করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সাহায্য করে।দেশপ্রেমের অনন্য নজীর স্থাপন করেছে এই দেশাত্মবোধক গানটা।এই গানটা আমাদের জাতীয় সংগীত হলে গানটার শতভাগ পূর্নতা পেতো। যদি ও গানটা জিয়াউর রহমানের অনেক পছন্দের গান এবং বিএনপির দলীয় সংগীত।

    Reply
  6. Md. Ibrahim Khalil Sarker

    July 5, 2026 at 4:30 am

    সুর ছন্দ তাল লয় সব মিলিয়ে অতুলনীয়, গীতিকার, সুরকার সর্বপরি শিল্পীর কন্ঠের যাদুতে যেন এক অপরূপ মায়াময় ছবি মনের দুয়ারে ভেসে ওঠে সুধাময় সুমধুর সুর কর্ণকূহরে প্রবেশ করে এক মোহনীয় আবেশ তৈরি করে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑