• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে ভাষা শেখায় আমার মা – মুহাম্মদ হাবিবুর রহমান

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » আমারে ভাষা শেখায় আমার মা – মুহাম্মদ হাবিবুর রহমান

আমারে ভাষা শেখায় আমার মা
আমি ডাকতে শিখি, মাম-মাম মা।
আমি বলতে শিখি, নান-নান না।
আমি হাত তালি দিয়ে বলি, তাই তাই তাই।
আমি চাইতে শিখে বলি চাই চাই চাই।
শোনো শোনো বলে আমি করি অনুরোধ।
সংগ্রাম চলবেই বলে আমার প্রতিরোধ।

আমাকে আদর করতে শেখায় ভাষাই
আমাকে ভালোবাসতে শেখায় ভাষাই
আমি সান্ত্বনা পাই ভাষায়
আমি সান্ত্বনা দিই ভাষায়।
ভাষার এত এত কাজ!
ভাষাও জানে না কত কাজ!
যারা ভাষা নিয়ে করে কাজ
তারাও জানে না ভাষার কত কাজ।

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১২, ২০১০

Category: কবিতা
Previous Post:চিনাবাদামের খোসা – ওয়াসি আহমেদ
Next Post:মাতৃভাষা ব্যবহারে ছোট-বড় ভুল – জাহিদুল হক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑