• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একলা পাখি – সোহরাব পাশা

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » একলা পাখি – সোহরাব পাশা

কথা ছিলো আমরা যাবো না
একাকী কোথাও
পাখিরা সন্ধ্যায় যাবে
আমাদের আকাশটা ছোটো
ঘর ছাড়া ভাষা নেই;

নদী যাক নদী বড়ো একা
স্পর্শ নেই বন্ধনের,
পথ যাক বহুদূর নিঃসঙ্গ একাকী
দূরে গেলে পথ চলে যায়
অন্য পথে;

আমরা কেবল পাঠ নেবো আমাদের
যৌথ স্বপ্ন ও স্মৃতির
আমরাই বৃক্ষ হবো সবুজ বাতাস
সৃজনের;

সেই স্বপ্নতরু থেকে ঝরে গেছে শেষ
পাতাটিও
ধুলোর ওপর অন্ধকারে;

আমরা এখন ভীষণ একলা পাখি
নিঃসঙ্গ একাকী পথে একা হেঁটে যাই

সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৫, ২০১০

Category: কবিতা
Previous Post:তোমার প্রকৃতি – ফজল শাহাবুদ্দীন
Next Post:কবিতার ঋণ – শাহীন রেজা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑