• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চালচিত্র দুই – মোহাম্মদ রফিক

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » চালচিত্র দুই – মোহাম্মদ রফিক

সন্ধ্যামণি
তখন দাঁড়িয়ে ছিল
সামান্য উপুড় হয়ে
ওই পাতকুয়োর কিনারে,
দেখেছিল, চাঁদ খেলা করছে জলে;

ইতিহাস পৃষ্ঠাব্যাপী
আচানক শব্দ উঠতে
মেয়েটির গণ্ড বেয়ে টুপটাপ
ঝরে রক্ত অতল অবধি,
একা একটি মাথা ধড় ছেড়ে
পাড়ি ধরল অনন্ত সায়রে;

আর শূন্য অক্ষর ছাপিয়ে
ছলকে চলে খাড়ার শাসানি;

সে কাহিনি ভুলেও ভোলেনি
সময়ের দগদগে ক্ষতচিহ্নগুলো!

সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৯, ২০১০

Category: কবিতা
Previous Post:চালচিত্র এক – মোহাম্মদ রফিক
Next Post:স্থিরচিত্র – মোহাম্মদ রফিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑