• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্ধঘড়ি – আফরোজা সোমা

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » অন্ধঘড়ি – আফরোজা সোমা

একটি অন্ধঘড়ি পাড়ায় পাড়ায় ঘুরছে
ঘুরে ঘুরে ছড়াচ্ছে সংগীত
সংগীত শেষ হবার আগেই
দু-একটি দুষ্টু বালক তুলে নিচ্ছে সুর
সুর থেকে কেউ
ধরে আনছে আরব্য রজনীর পাখি
তুলে আনছে কেউ বোবা গায়কের চোখ।
অন্ধঘড়ি—চোখ ছিল না বলে
কোনোদিন পড়া হয়নি হাতের তালু
তালুতে লিখে রাখা ভূত-ভবিষ্যত্—
দুষ্টু বালকেরা ভূত-ভবিষ্যত্ ভাবে না
ভাবে—একটি নিজস্ব সুর হলো বেশ!
এখন থেকে কারও সঙ্গে ঝগড়া হলে
ঢিল ছুঁড়বে না আর বরং
একটি নিপুণ গান পাঠিয়ে দেবে
তার আত্মা বরাবর—

সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৮, ২০১০

Category: কবিতা
Previous Post:ত্রয়ী – জফির সেতু
Next Post:একাত্তরের ভিন্নতর অবলোকন – মফিদুল হক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑