• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কর্ণে শুনিবে যাহা প্রত্যক্ষ প্রমাণ তাহা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কর্ণে শুনিবে যাহা প্রত্যক্ষ প্রমাণ তাহা
কর্ণে শুনিবে যাহা প্রত্যক্ষ প্রমাণ তাহা
মানব একটি কলের গাড়ি হওয়াতে চালায় ॥
দুই ধারে কম্পাসের গোড়া সম্মুখে দুই নয়ন
তারা উপরে এক নিশান গাড়া বাতাসে নাড়ায়।
মাঝখানেতে কয়লার গাড়া পাঁচজনা তার দরজায় খাড়া
ডালিতেছে কয়লার গুঁড়া ইস্টিমের দায় ॥
একসঙ্গেতে দুইটি বোম চলছে অগ্নির ধূম
কেনরে মন দিছ ঘুম ঐ দেখা যায়।
উপরে জলের ভাণ্ড নিচে আগুনের কুণ্ড
ক্ষমা নেই এক দণ্ড চালায় দুইজনায় ॥
অষ্টধাতুর মেশিন চলিতেছে রাত্রদিন
তৈল সলিতা কেরোসিন কিছু নাহি চায়।
ইলেকট্রিক বিদ্যুতের জুড়ে মিনিটে ব্রক্ষ্মাণ্ড ঘুরে
গ্রীষ্মকাল আসিলে পরে অমনি থেমে যায় ॥
পাখার বলে চাকা ঘুরে বাহাত্তর হাজার তারে
দিল্লী কিংবা মণিপুরে খবর নিয়া যায়।
রশিদ উদ্দীন বেকারার মেশিনের পড়েছে ঝংকার
ইঞ্জিন ধরেছে বিকার কি করে উপায় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কলাপাতা দিয়ে তিন পাতুরি
Next Post:চুলা বানাইল কি কৌশলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑