• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি দয়াল গুরু বিনে গো কইব কথা কার সনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি দয়াল গুরু বিনে গো কইব কথা কার সনে
আমি দয়াল গুরু বিনে গো কইব কথা কার সনে ॥
দয়াল গো…
আশা রইল সুন্দরবনে লেংটি রইল ডালে
বিড়ালে এক হাতি ধইরা ডুব দিয়া নেয় পাতালে গো ॥
দয়াল গো…
চৈত্রমাসের সংক্রান্তিতে করলাম দুর্গাপূজা
জন্মাষ্টমীর দিনে রাখলাম কোন বা নয়তের রোজা ॥
দয়াল গো…
সাগরে নাই একবিন্দু জল মাছ উঠিল গাছে।
ষাঁড়ের পেটে গাইয়ের বাছুর কি খাইয়া প্রাণ বাঁচে গো ॥
দয়াল গো….
জলের নিচে লাগছে আগুন লাগছে দৌড়াদৌড়ি
বাপের বিয়ার তারিখ আনতে গেছলাম নানার বাড়ি গো ॥
দয়াল গো…
একটা জীবের ফলের জন্য অন্যেতে ফল ধরে
একটা জীবের মার্গে দিয়া অন্যের উদর ভরে গো ॥
দয়াল গো …
ছোবাছানাইর হাঁড়ি ভাইঙ্গা খায়া গেছে শ্যামে
এইসব কথার ভাব ঝোটাইতে রশিদ উদ্দিন ঘামে গো ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে
Next Post:ভক্তির জাঙ্গি হাতে নিয়া পাখি ধরতে যাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑