• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদ বাবাজান তোমার লাগি কান্দে মনপ্রাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদ বাবাজান তোমার লাগি কান্দে মনপ্রাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদ বাবাজান
তোমার লাগি কান্দে মনপ্রাণ
তুমি না করিলে দয়া
দুই কুলে নাই পরিত্রাণ ॥

অন্তরের ভেদ জানো তুমি
অন্তর্যামী তোমার নাম
তুমি কি জান না মুনিব
কী করে তোমার গোলাম
তুমি যারে কর দয়া
কী করতে পারে শয়তান ॥

তুমি নামাজ তুমি রোজা
তোমায় ভাবি নিশিদিন
চাই না আমি স্বর্গ শান্তি
তুমি যদি বাসো ভিন
নয়নে দেখেছি যারে
লাগে না সাক্ষী প্রমাণ ॥

বাউল আবদুল করিম বলে
কুলমানে দিলাম ছাই
যা ইচ্ছা তা বলুক লোকে
তাতে আমার ক্ষতি নাই
তোমার কাছে এই ভিক্ষা চাই
চরনছায়া কর দান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑