• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনা বন্ধে মোরে করিল উদাসী – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনা বন্ধে মোরে করিল উদাসী – লিরিক্স – শাহ আব্দুল করিম
সোনা বন্ধে মোরে করিল উদাসী
মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
দিয়া মধুর হাসি গো ॥

তার সনে পিরিতি করিয়া আমি
হইলাম কুল-বিনাশী
যে দিন হতে লইলাম গলে সই গো
দারুণ প্রেমের ফাঁসি গো ॥

অন্তরে পাইয়া দুঃখ আমি
কাঁদি দিবানিশি
মনপ্রাণ দিয়াছি যারে সে যে
হইল বিদেশী গো ॥

বাউল আবদুল করিম বলে
আমি হইমু সন্ন্যাসী
নইলে জলে ঝম্প দিমু
গলায় বান্ধিয়া কলসি গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এবারের দুর্দশার কথা কইতে মনে লাগে ব্যথা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রেম রোগের ঔষধ নি গো সখি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑