• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো – লিরিক্স – শাহ আব্দুল করিম
শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
পাগল মনে আমার লয় না ঘরবাড়ি ॥

আমি কি আর দুঃখ ছেড়ে সই গো সুখের আশা করি
মনপ্রাণ দিয়াছি যারে আমি কেমনে পাশরি গো ॥

পিপাসী চাতকির মতো সই গো অহরহ ঝুরি
মনে লয় যোগিনীর বেশে আমি হইতাম দেশান্তরী গো ॥

ধনে হীন মানে হীন আমি কাঙাল বেশে ঘুরি
দয়া নি করিবা বন্ধে আমায় জানিয়া ভিখারি গো ॥

বাউল আবদুল করিম বলে বন্ধু অকূলের কাণ্ডারি
বন্ধের নামেতে কলঙ্ক রবে আমি ডুবে যদি মরি গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑