• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি॥

আসিয়া এই ভবপুরে আশা ছিল পাব তোমারে
প্রেমবাজারে হবে দেখাদেখি
দাও না দেখা প্রাণসখা কর যে লুকালুকি ॥

তুমি ঘরের মূল মহাজন সবই তোমার করণকারণ
রিপু ছয়জন তোমার চালাকি
তাই তো তোমার পাই না দেখা একঘরে দুইজন থাকি ॥

পাগল আবদুল করিম বলে ঠেকছি ভব-মায়াজালে
দয়াল বলে তোমারে ডাকি
দয়া করো কি প্রাণে মারো দেখা দাও একবার দেখি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পয়লা ফাল্গুনে আইলো ধলের মেলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑