• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে?
দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে ॥

বন্ধু রে, তিলেকমাত্র না দেখিলে কলিজায় আগুন জ্বলে
দাউ দাউ করে মোর অন্তরে বন্ধু রে
পদছায়া আমায় দিয়া বন্ধু তুমি আমার হইয়া
পোড়া প্রাণে জল ছিটাইয়া দাও না রে শান্তি করে ॥

বন্ধু রে, এই আশা তাপিত প্রাণে তাই বলি তোমার চরণে
নিজগুণে দয়া কর মোরে ও বন্ধু রে
তুমি যে অন্তর্যামী তোমার কাছে কী বলবো আমি
আকাশ পাতাল স্বর্গভূমি তোমার কি অগোচরে ॥

বন্ধু রে, আছি শত অপরাধী তবু তোমার কাছেই কাঁদি
অপরাধী আছি নতশিরে ও বন্ধু রে
বাঁচাও তোমার দয়া হলে না হয় তো ডুবাও অকূলে
পাগল আবদুল করিম বলে যা লয় তোমার অন্তরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑