• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে মজুর চাষা করো কার আশা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওরে মজুর চাষা করো কার আশা – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওরে মজুর চাষা করো কার আশা
নিজের কর্ম নিজেই করতে হবে
বাঁচতে যদি চাও এক হয়ে দাঁড়াও
নইলে বিফলে জীবন যাবে ॥

ঘটলো দুঃখের চিন জামানা কঠিন
এই ভাবে কতদিন বাঁচিয়া রবে
শোধ হবে না মহাজনের দেনা
দুঃখ বেদনা কে বুঝিবে ॥

স্বাধীনতার পর আনন্দ অন্তর
পাইলাম খবর শান্তি আসিবে
ভোট দেওয়ার বেলায় আরও কত শোনা যায়
গরিবের ভিটায় দালান উঠিবে ॥

এত দিনের পর বুঝিলাম অন্তর
গরিবের ভাঙা ঘর আরও ভাঙিবে
করিমের মন ভাবে সর্বক্ষণ
হয় যদি মরণ স্মরণ রবে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভোট দিবায় আজ কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑