• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
কালিন্দীর স্রোতে আমার কলসী প্রেছল ভাইয়া।।
কদমতলে বাঁশি বাজায় শ্যাম নাগর কালিয়া
বিধুমুখে মধুর হাসি, আমার প্রাণ নিল হরিয়া।।
সখীরে কুলমান সবই নিল নয়ন পানে চাইয়া
আমার অন্তরে তুষের অনল জ্বলে গইয়া গইয়া।।
প্রেমের জালায় সখি মারি গো জ্বলিয়া
কোন বিধি গড়ে দিল কতই রূপ দিয়া।।
সইগো আমার প্রাণ কন্দে শ্যামরূপ হেরিয়া
আমার প্রাণমন কাইছড়া নিল রসের বিনোদিয়া।
ভাইবে রাধারমণ বলে শ্যামের দিকে চাইয়া
প্রেমের ফাঁসি লাগলে গলে আগুন জলে গইয়া।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:বিশাখে গো শোন শ্রবণে
Next Post:মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑