• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না
ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না।
ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না।।
যখন ছিলে মা-র উদরে মহামায়ায় দামোদরে
মহামায়ার মায়ায় পড়ে গুরু কী ধন চিনলায় না।।
মহামায়ায় ছলে কোন রে মন ভুইলে রলে।
এ দেহা প্ৰাণান্ত হলে ঘৃণায় কেগ ছবে না।।
ধন যত সব রবে পড়ি সিন্দুকে সব রবে পড়ি
মইলে নিবে কড়ার কড়ি আম্রকাষ্ঠ দুইচার খানা।।
তীক্ষ্ণ আনন দিবে জ্বাইলে তার মাঝে পালাইয়ে
যতসব মায়া চাইলে সম্পর্কে কিছুই রবে না।।
যে নামে কারুল শঙ্কা যাবে তারে কোন ভেইলাছ রে
মিছে পরবাসে করতে আছ কালযাপনা।।
কালগত যবে হবে দারাসুত কোথায় রবে
ভাইবে রাধারমণ বলে সঙ্গের সঙ্গী কেও হবে না।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:সজনী গো গুরু ধন ধন চিনলাম না
Next Post:ও চোখে আমার শুরু আর শেষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑