হরির নাম লও রে মন লও কৃষ্ণ নাম ।
এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম।।
হরির নাম বল রে বদনে বল হরির নাম
হরির নামের পার হব জগৎ, যাব নিত্যধাম।।
অনিত্য সংসারে আমার ডুবে আছে মন
হরির নামে চালাও বৈঠা চল বৃন্দাবন।
ভাইবে রাধারমণ বলে মানব জন্ম যায় বিফলে
আমি অন্তিমকালে লইতে যেন পারি হরির নাম।।
আমি হরিবাসরে কীর্তন গুরুবন্দনা কীর্তন,সব আসর কীর্তন,নাম কীর্তন , লুটের সকল কীর্তন চাই আরতি কীর্তন চাই। দিবেন কী 0177176*** এই নাম্বারে জানাবেন।