• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি

বিবাহসংগীত
(পাশাখেলা)

বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি।।ধু।।
বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা
শ্ৰীচরণে হব তোমার দাসী।।
তুমি যদি হারো খেলা দিবায় তোমার বনমালা
আরো দিবায় মোহনচূড়া বাঁশি।।
বন্ধু ও খেলা যে আরম্ভ হইল এমনি দান মারিয়া দিল
জিনিল জিনিল রাই রূপসী।।
শ্ৰী রাধারমণ কয় ভাবছ কী শ্যামদায়াময়
আজি রাই প্রেমে ঠেইকেছেন কালশশী।

পাঠান্তর : গোআ — বন্ধু শ্যামকালিয়া > শ্যামকালা প্রতিজ্ঞা করিয়া খেলা > × × আমি…খেলা > আমি যদি হরিখেলা শুনছে….চিকনকলা; দিবায় তোমার বনমালা> গলে দিবে বনমালা; আরো… বাঁশি > চিরতরে রাখব প্রেমে বাঁধি; এমনি… দিল> হাতের গুটি হাতে রইল; ভাবছ কী শ্যাম দয়াময় > ভাবিছ কীরে দয়াময়; আজি…কলশশী > আজি কাড়িয়া রাখিব বাঁশি।

Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ধন্য ধন্য রে বাঁশি কি পুণ্য তোমার
Next Post:ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑