• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে
(সমসাময়িক ঘটনানিতৰ্ভর)

কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে
এরোপ্লেন উড়িয়া আইল বিস্কুটেরি ক্লাবেতে।
নীচে চাকা পৃষ্ঠে পাখা ইংলিশ লেখা তাহাতে
পাখির মতো উড়ছে যেমন কলের ইঞ্জিন হাওয়াতে
দশবাজিতে কলিকাতাতে উঠিল বিমান রথেতে
বারোটাতে বিপ্রি সাহেব নামল লংলার বাংলোতে
তাদের বেড়া গড় পাহাড়া—পড়ল যখন ভূমিতে
হাতে ছড়ি লাল পাগড়ি ঘেষতে না দেয় কাছোতে
বাঙালি কাবুলি কুলি ধাইল পবন বেগেতে
ঘুরঘুর শুনি ঘর গৃহিণী বাহির হইল মাঠেতে
ভাইবে রাধারমণ বলে ভাবিয়া মনেতে
পাঁচ মিনিটে পাঁচশ টাকা উড়াইল সখ মিটাইতে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:পতিতপাবনী মা তারা ভবদারা ব্ৰহ্মময়ী গো
Next Post:চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑