• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যারে দেখলে নয়ন যায় ভুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » যারে দেখলে নয়ন যায় ভুলে
যারে দেখলে নয়ন যায় ভুলে,
ভাবের মধু কে দিল ঢেলে।।ধু।।
ভাবের মানুষ রূপে চিনা যায়
ছয় জন গো দাড়ে বইয়া নয় জনে দাড় বায়,
তার উলটা কুরা, উলটা জোড়া, উলটা বাদাম যায় ঠেলে।
একখানা চারকার ষোলখানা পাতি,
দুই ধারে বসাইয়া দিছে প্ৰধান দুই খুটি
তালে মানে এক হইলে ঘুরিব চরকার সামালে।
ভাবিয়া রাধারমণ বলে,
ভাব ছাড়া হইলে তারে মানুষ কেটা বলে,
ভাব ছাড়া মড়া কাষ্ঠ ভাসাই দেও নি গভীর জলে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:যাবে যদি মন সহজ ভাবের দেশে
Next Post:বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑