• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ
মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ
সুসঙ্গে করবে গমন।।ধু।।
যার দর্শনেতে আনন্দ বাড়ে রে অ পাষাণ মন
করে কৃষ্ণপ্রেমের উদ্দীপন।।ধু।।
সচ্চিদানন্দ হরিপুরে রসের কুটা ঢাকা শহরে
আনন্দ মদন।।
আনন্দ চিন্ময় রস রে ও পাষাণ মন কেলি
গিরি গোবৰ্ধন।।১।।
কামানুগা রসের গতি চব্বিশ গুরুর চব্বিশ বতি
উলটা গতি উলটা সাধন
ঠিক থাকে যেন নিক্তির কাটা বেকলে
অকালে হবে মরণ।।২।।
মণিকুটা মণিপুরে অর্ধচন্দ্ৰ বিরাজ করে
ত্ৰিপুর্ণীহিত তিন ধারে এক মিলন।
নদীর ধারে চিনিয়া দিও পাড়ি রে পাষাণ মন,
কহে শ্ৰীরাধারমণ।।৩।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে
Next Post:মনের মানুষ না পাইলে মনের কথা কইয়ো না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑