• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও দম গেলে আইবার নাইরে আশা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও দম গেলে আইবার নাইরে আশা
ও দম গেলে আইবার নাইরে আশা–
ওই দম লইয়া বিক ভরসা।
আর ইদ্‌রের মাঝে থাকো পাখি,
তনের মাঝে বাসা;
ও আমি বুঝিতে না পাইলাম তার রে
ওয়রে পাষাণ মন,
ও আমি চিনলাম না তায় রইবার বাসা।।
আর হৃদপিঞ্জিরায় থাকো পাখি
মোহন ডালে বাসা;
ওরে, তিন ডালে তার পালা পালিছ–
হয় রে পাষাণ মন,
তারে ধরতে গেলে না দেয় ধরা।।
আর ভাইবে রাধারমণ বল–
শুনো রে কালিয়া :
পাখী পিঞ্জিরা ছাড়িয়া যাইতে রে
হায় রে পাষাণ মন,
তোরে অইল রাখি, অসারের ধন।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:এমন মধুর নামে রতি না জন্মিল রে
Next Post:ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑