• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী দেখো রঙ্গে কেলি কদম্বতলায় নাচে রাধাবনমালী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখী দেখো রঙ্গে কেলি কদম্বতলায় নাচে রাধাবনমালী
সখী দেখো রঙ্গে কেলি কদম্বতলায় নাচে রাধাবনমালী।।ধু।।
দুই তনু এক করি করে তারা কেলি বামেতে রাধিকা দেখো
ডানে বনমালী।
দুই রূপ এক হইয়া উঠিছে উজলি বিদ্যুৎ তরঙ্গ খেলে
করে ঝলমলি।
ব্ৰজাঙ্গনা মোহিত দেখি রাধা বনমালী
আনন্দে মাতোয়ারা হইয়া হাতে দেয় তালি।
ভাইবে রাধারমণ বলে কুলে দিয়া কালি
নামেতে যোগিনী আইয়া না পাইলাম বনমালী।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
Next Post:সুখের নিশিরে বিলয় করি প্রভাত হইও না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑