• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
ধীর ধীর গমন।
হালিয়া ঢলিয়া পড়ে চলে না চরণ।।
চন্দ্ৰাবলীর কুঞ্জ হইতে করিলা গমন
শ্ৰীরাধার মন্দিরে গিয়া দিলা দরশন।
সিন্দুরের ইন্দুবিন্দু ললাটে চন্দন
কে খাইয়াছে কমলমধু শুকাইয়াছে চাঁদবদন
ভাইবে রাধারমণ বলে শুন সখীগণ
পুরুষ ভ্রমরা জাতি দোষ কি কারণ।।

পাঠান্তর : ধীর ধীর গমন > এর পর যোগ হবে–শ্ৰী রাধার মন্দিরে যাইতে করিলা গমন; শ্ৰীরাধার … দরশন > এর পরে যোগ হবে–কলা চান্দের কালা অঙ্গ কালা আভরণ / শ্ৰীমুখে কাপুরের বাস দরশনে পরশন।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কি অপরূপ লীলা দেখবি যদি আয়
Next Post:চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑