• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্মৃতিসমগ্র

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » স্মৃতিসমগ্র

কাকও কি নীল-সাদা স্বপ্ন দেখে? কী স্বপ্ন বোনে
দুই দুগুণে…
স্টার বার্কস বা সেকেন্ড কাপে বসে কবে
কফি খেয়েছিল
বৃষ্টিভেজা বিকেল

কোকিল কি কোনো দিন কাকের গার্লফ্রেন্ড ছিল?
ছিল কি তাদের যৌথ পাপপুণ্যের পাসওয়ার্ড!

স্টার বার্কসে বসে তাকে আবদুল হক
আর আমি সেকেন্ড কাপে
মাঝখানে ম্যাকাঞ্জি

আমি অথবা আবদুল হক
কাকের ভূমিকায় দুই দুগুণে কোকিল খুঁজি…
খুঁজতে থাকি বৃষ্টিভেজা স্নাতকোত্তর
রোদেলা বিকেল।

সাইফুল্লাহ মাহমুদ দুলাল
এপ্রিল ১৪, ২০০৯ টরন্টো, কানাডা

সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৩, ২০০৯

Category: কবিতা
Previous Post:ম্যাসেজ অপশানে যাও
Next Post:গভীরতর চেনা ও জানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑