• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুটি কবিতা

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » দুটি কবিতা

ঝড়-পাতা
এমন পাতায় তবে ক্ষরচিহ্ন গোপন সংকেত?

তীর ও ধনুক দেখি, এঁকে
রেখে গেছে কেউ এই ভূর্জপাতায়

আমার অস্থির চোখ তাম্রশাসন
পড়েছে কি আগে,
অথবা জ্যোতিরও আগে, সেই সব অন্ধকার গান?

শুনেছি অনিষ্ঠ ধ্যানে খনির বিরল পাতা স্থির হয়ে থাকে
চূড়ান্ত পথের দিকে সুগভীর আত্মহত্যা ছাড়া

তখন অজ্ঞাতে নাকি গূঢ় হাওয়া বয়
কড়ির গোপন নদী সুকোমল, মৃদু বয়ে যায়

তখন পাতাও নাকি প্রাণবন্ত, বহুকথাময়

এখন
ভাত পুড়ছে

শেষ হলো বীজধান বোনা
এখন অনন্ত মাঠে ধ্যান করে কাক

খোলা ময়দান— তাও খরনিবিড় জঙ্গল, শেয়াল

ধানও কি পুড়ছে বলো?
তাহলে মাটির গায়ে রাত্রি দ্বিপ্রহর

শেষ হলো আলোকের— অলোকের
শেষ-গান বোনা

মোস্তাক আহমাদদীন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৬, ২০০৯

Category: কবিতা
Previous Post:সাধুসঙ্গে লালন সাঁইজির গানের পাঠ
Next Post:ভূমিকম্পের পর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑