• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কীর্তনের আসরে একদিন

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » কীর্তনের আসরে একদিন

আসর ভরা নারী-পুরুষ,
গাইছে ভালো শিবু কীর্তনিয়া—
বাহুলগ্ন তুমি ও আমি আবেগে আপ্লুত
শিবু যখন বিস্তারিলো রাধার পরকীয়া
হঠাত্ দেখি তোমার হাত আমার মুঠোচ্যূত!

দূরের কোনো বাদাড় থেকে বুনো-ফুলের ঘ্রাণ
শুঁকতে গিয়ে চেনা গোলাপ ঠেকছিল কি বাসী?
শিবুর সুরে শুনছিলে কি বেগানা আহ্বান?
পাশের কোনো বাড়িতে বাজে ব্রজের পোড়া বাঁশি!

সেই যে কবে তোমার চোখে পদ্মদীঘি দেখে
ভেবেছিলাম এর গহিনে রত্ন আছে জমা
ডুব-সাঁতারে অতল জলে তুলতে গিয়ে একে
হাতড়ে দেখি কিছু তো নেই, ক্লেদজ নর্দমা!

আবিদ আনোয়ার
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৬, ২০০৯

Category: কবিতা
Previous Post:মুখদর্শন
Next Post:বইয়ের দুনিয়া প্রথমায় নতুন বই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑