শহীদদের প্রতি

তোমাদের যা বলার ছিল
বলছে কি তা বাংলাদেশ ?
শেষ কথাটি সুখের ছিল ?
ঘৃণার ছিল ?
নাকি ক্রোধের,
প্রতিশোধের,
কোনটা ছিল ?
নাকি কোনো সুখের
নাকি মনে তৃপ্তি ছিল
এই যাওয়াটাই সুখের।
তোমরা গেলে, বাতাস যেমন যায়
গভীর নদী যেমন বাঁকা
স্রোতটিকে লুকায়
যেমন পাখির ডানার ঝলক
গগনে মিলায়।
সাঁঝে যখন কোকিল ডাকে
কারনিসে কি ধুসর শাখে
বারুদেরই গন্ধস্মৃতি
ভুবন ফেলে ছেয়ে
ফুলের গন্ধ পরাজিত
স্লোগান আসে ধেয়ে।
তোমার যা বলার ছিল
বলছে কি তা বাংলাদেশ ?

2 Comments

শহীদ ওসমান হাদির লেখা বই এড করে দিলে অনেক ধন্য হব। আপনাদের প্রতি অনুরোধ রইল।

বাংলা লাইব্রেরি (Administrator) December 19, 2025 at 9:19 pm

সংগ্রহ করতে পারলে অবশ্যই দেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *