বিপরীতার্থক শব্দ/ বিপরীত শব্দ

বিপরীতার্থক শব্দ/ বিপরীত শব্দ

একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে ।

  • সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না-বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।

যেমন- আগত – শব্দটির শুরুতে অন- উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল- অনাগত ।

  • আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ-বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না-বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।

যেমন- অনুরাগ- শব্দটি রাগ- শব্দমূলের পূর্বে অনু- উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু- উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু-র পরিবর্তে বি- উপসর্গ ব্যবহার করলে, বিরাগ- শব্দে বি-উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু- উপসর্গের বদলে নেতিবাচক বি-উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল ।

  • তবে সাধারণত, শব্দের বিপরীত শব্দগুলো অর্থের দিক থেকে বিপরীত অর্থবোধক হয়; না-বোধক বা নেতিবাচক হয় না । তাই, অধিকাংশ ক্ষেত্রেই এরকম কোন নিয়ম খাটে না । বরং অর্থের দিক থেকে যথাযথ বিপরীত শব্দটিই গৃহীত হয় ।

যেমন- আজ – কাল, অতীত- ভবিষ্যত, অধম- উত্তম, ইত্যাদি ।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

অ

অকর্মকসকর্মকঅজ্ঞপ্রাজ্ঞঅধিত্যকাউপত্যকা
অক্ষমসক্ষমঅতিকায়ক্ষুদ্রকায়অনন্তসান্ত
অগ্রপশ্চাৎঅতিবৃষ্টিঅনাবৃষ্টিঅনুকূলপ্রতিকূল
অগ্রজঅনুজঅতীতভবিষ্যতঅনুগ্রহনিগ্রহ
অণুবৃহৎঅদ্যকল্যঅগ্রজঅনুজ
অচলসচলঅধঃঊর্ধ্বঅনুরক্তবিরক্ত
অচলায়তনসচলায়তনঅধমউত্তমঅনুরাগবিরাগ
অচেতনসচেতনঅধমর্ণউত্তমর্ণঅনুলোমপ্রতিলোম
অলীকসত্যঅশনঅনশনঅস্তগামীউদীয়মান
অল্পপ্রাণমহাপ্রাণঅসীমসসীমঅস্তিনাস্তি/নেতি
অহিংসসহিংস    

আ

আকর্ষণবিকর্ষণআধারআধেয়আরোহণঅবরোহণ
আকুঞ্চনপ্রসারণআপদসম্পদআর্দ্রশুষ্ক
আগতঅনাগতআবশ্যকঅনাবশ্যকআর্যঅনার্য
আগমনপ্রস্থানআবশ্যিকঐচ্ছিকআলস্যশ্রম
আজকালআবাদিঅনাবাদিআলোআঁধার
আত্মপরআবাহনবিসর্জনআশীর্বাদঅভিশাপ
আত্মীয়অনাত্মীয়আবির্ভাবতিরোভাবআসক্তনিরাসক্ত
আদিঅন্তআবির্ভূততিরোহিতআসামিফরিয়াদী
আদিমঅন্তিমআবিলঅনাবিলআস্তিকনাস্তিক
আদ্যঅন্ত্যআবৃতউন্মুক্তআস্থাঅনাস্থা

ই

ইচ্ছুকঅনিচ্ছুকইদানীন্তনতদানীন্তনইহকালপরকাল
ইতরভদ্রইষ্টঅনিষ্টইহলোকপরলোক
ইতিবাচকনেতিবাচক  ইহলৌকিকপারলৌকিক

ঈ

ঈদৃশতাদৃশঈষৎঅধিক

উ

উক্তঅনুক্তউত্তরায়ণদক্ষিণায়নউন্নতঅবনত
উগ্রসৌম্যউত্তাপশৈত্যউন্নতিঅবনতি
উচ্চনীচউত্তীর্ণঅনুত্তীর্ণউন্নীতঅবনমিত
উজানভাটিউত্থানপতনউন্নয়নঅবনমন
উঠতিপড়তিউত্থিতপতিতউন্মুখবিমুখ
উঠন্তপড়ন্তউদয়অস্তউন্মীলননিমীলন
উৎকৃষ্টনিকৃষ্টউদ্ধতবিনীত/ নম্রউপকর্ষঅপকর্ষ
উৎকর্ষঅপকর্ষউদ্বৃত্তঘাটতিউপচয়অপচয়
উৎরাইচড়াইউদ্যতবিরতউপকারীঅপকারী
উত্তমঅধমউদ্যমবিরামউপকারিতাঅপকারিতা
উত্তমর্ণঅধমর্ণউর্বরঊষরউপচিকীর্ষাঅপচিকীর্ষা
উত্তরদক্ষিণউষ্ণশীতল  

ঊ

ঊর্ধ্বঅধঃঊর্ধ্বগতিঅধোগতিঊষাসন্ধ্যা
ঊর্ধ্বতনঅধস্তনঊর্ধ্বগামীঅধোগামীঊষরউর্বর

ঋ

ঋজুবক্র

এ

একান্নপৃথগান্নএকালসেকাল
 একূল ওকূলএখনতখন

ঐ

ঐকমত্যমতভেদঐশ্বর্যদারিদ্র্যঐহিকপারত্রিক
ঐক্যঅনৈক্য    

ও

ওস্তাদসাকরেদ

ঔ

ঔদার্যকার্পণ্যঔচিত্যঅনৌচিত্য
ঔজ্জ্বল্যম্লানিমা ঔদ্ধত্য বিনয়

ক

কচিঝুনাকুৎসিতসুন্দরকৃশাঙ্গীস্থূলাঙ্গী
কদাচারসদাচারকুফলসুফলকৃষ্ণশুভ্র/গৌর
কনিষ্ঠজ্যেষ্ঠকুবুদ্ধিসুবুদ্ধিকৃষ্ণাঙ্গশ্বেতাঙ্গ
কপটসরল/অকপটকুমেরুসুমেরুকোমলকঠিন
কপটতাসরলতাকুরুচিসুরুচিক্রন্দনহাস্য
কর্মঠঅকর্মণ্যকুলীনঅন্ত্যজক্রোধপ্রীতি
কল্পনাবাস্তবকুশাসনসুশাসনক্ষণস্থায়ীদীর্ঘস্থায়ী
কাপুরুষবীরপুরুষকুশিক্ষাসুশিক্ষাক্ষীপ্রমন্থর
কুঞ্চনপ্রসারণকৃতজ্ঞঅকৃতজ্ঞ/ কৃতঘ্নক্ষীয়মানবর্ধমান
কুটিলসরলকৃপণবদান্য  
কুৎসাপ্রশংসাকৃশস্থূল  

খ

খ্যাতঅখ্যাতখুচরাপাইকারি
খেদহর্ষ খ্যাতি অখ্যাতি

গ

গঞ্জনাপ্রশংসাগূঢ়ব্যক্তগৌণমুখ্য
গতিস্থিতিগুপ্তপ্রকাশিতগৌরবঅগৌরব
গদ্যপদ্যগৃহীসন্ন্যাসীগ্রামীণনাগরিক
গণ্যনগণ্যগ্রহণবর্জনগ্রাম্যশহুরে
গরলঅমৃতগৃহীতবর্জিতগ্রাহ্যঅগ্রাহ্য
গরিমালঘিমাগেঁয়োশহুরে  
গরিষ্ঠলঘিষ্ঠগোপনপ্রকাশ  

ঘ

ঘাটতিবাড়তিঘাতপ্রতিঘাতঘৃণাশ্রদ্ধা

চ

চক্ষুষ্মানঅন্ধচলঅচলচিরায়তসাময়িক
চঞ্চলস্থিরচলিতঅচলিত/সাধুচ্যূতঅচ্যূত
চড়াইউৎরাইচিন্তনীয়অচিন্ত্য/অচিন্তনীয়  
চতুরনির্বোধচুনোপুটিরুই-কাতলা  

ছ

ছটফটেশান্ত    

জ

জঙ্গমস্থাবরজলস্থলজোড়বিজোড়
জড়চেতনজলেস্থলেজোয়ারভাটা
জটিলসরলজলচরস্থলচরজ্যোৎস্নাঅমাবস্যা
জনাকীর্ণজনবিরলজাতীয়বিজাতীয়জ্ঞাতঅজ্ঞাত
জন্মমৃত্যুজালআসলজ্ঞানীমূর্খ
জমাখরচজিন্দামুর্দাজ্ঞেয়অজ্ঞেয়
জরিমানাবকশিশজীবনমরণজ্যেষ্ঠাকনিষ্ঠা
জাগ্রতঘুমন্ত/সুপ্তজীবিতমৃত  
জাগরণঘুম/সুপ্তজৈবঅজৈব  

ঠ

ঠুনকোমজবুত

ড

ডুবন্তভাসন্ত

ত

তদীয়মদীয়তারুণ্যবার্ধক্যতীক্ষ্ণস্থূল
তন্ময়মন্ময়তিমিরআলোকতীব্রমৃদু
তস্করসাধুতিরস্কারপুরস্কারতুষ্টরুষ্ট
তাপশৈত্যতীর্যকঋজুত্বরিতশ্লথ

দ

দক্ষিণবামদুর্জনসুজনদৃঢ়শিথিল
দণ্ডপুরস্কারদুর্দিনসুদিনদৃশ্যঅদৃশ্য
দাতাগ্রহীতাদুর্নামসুনামদেনাপাওনা
দিবসরজনীদুর্বুদ্ধিসুবুদ্ধিদেশীবিদেশী
দিবানিশি/রাত্রিদুর্ভাগ্যসৌভাগ্যদোষগুণ
দিবাকরনিশাকরদুর্মতিসুমতিদোষীনির্দোষ
দীর্ঘহ্রস্বদুর্লভসুলভদোস্তদুশমন
দীর্ঘায়ুস্বল্পায়ুদুষ্কৃতিসুকৃতিদ্বিধানির্দ্বিধা/ দ্বিধাহীন
দুঃশীলসুশীলদুষ্টশিষ্টদ্বৈতঅদ্বৈত
দুরন্তশান্তদূরনিকটদ্যুলোকভূলোক
দুর্গমসুগমদ্রুতমন্থর  

ধ

ধনাত্মকঋণাত্মকধারালোভোঁতাধূর্তবোকা
ধনীনির্ধন/দরিদ্রধামির্কঅধার্মিকধৃতমুক্ত
ধবলশ্যামল    

ন

নতুনপুরাতননিন্দাজাগরণনির্মলমলিন
নবীননিন্দিতনিয়োগবরখাস্তনির্লজ্জসলজ্জ
নবীনপ্রবীণনিরক্ষরসাক্ষরনিশ্চয়তাঅনিশ্চয়তা
নরনারীনিরবলম্বস্বাবলম্বনীরসসরস
নশ্বরঅবিনশ্বরনিরস্ত্রসশস্ত্রনিশ্চেষ্টসচেষ্ট
নাবালকসাবালকনিরাকারসাকারনৈঃশব্দ্যসশব্দ
নিঃশ্বাসপ্রশ্বাসনির্দয়সদয়নৈতিকতাঅনৈতিকতা
নিকৃষ্টউৎকৃষ্টনির্দিষ্টঅনির্দিষ্টনৈসর্গিককৃত্তিম
নিত্যঅনিত্যনির্দেশকঅনির্দেশকন্যায়অন্যায়
    ন্যূনঅধিক

প

পক্ষবিপক্ষপূণ্যবানপূণ্যহীনপ্রফুল্লম্লান
পটুঅপটুপুরস্কারতিরস্কারপ্রবীণনবীন
পণ্ডিতমূর্খপুষ্টক্ষীণপ্রবেশপ্রস্থান
পতনউত্থানপূর্ণিমাঅমাবস্যাপ্রভুভৃত্য
পথবিপথপূর্বপশ্চিমপ্রশ্বাসনিঃশ্বাস
পবিত্রঅপবিত্রপূর্ববর্তীপরবর্তীপ্রসন্নবিষণ্ণ
পরকীয়স্বকীয়পূর্বসূরীউত্তরসূরীপ্রসারণসংকোচন/আকুঞ্চন
পরার্থস্বার্থপূর্বাহ্ণঅপরাহ্ণপ্রাচ্যপ্রতীচ্য
পরিকল্পিতঅপরিকল্পিতপ্রকাশিতঅপ্রকাশিতপ্রাচীনঅর্বাচীন
পরিশোধিতঅপরিশোধিতপ্রকাশগোপনপ্রতিকূলঅনুকূল
পরিশ্রমীঅলসপ্রকাশ্যেনেপথ্যেপ্রায়শকদাচিৎ
পাপপূণ্যপ্রজ্জ্বলননির্বাপণপ্রারম্ভশেষ
পাপীনিষ্পাপপ্রত্যক্ষপরোক্ষপ্রীতিকরঅপ্রীতিকর
পার্থিবঅপার্থিবপ্রধানঅপ্রধান  

ফ

ফলন্ত/ফলনশীলনিস্ফলাফলবাননিস্ফলফাঁপানিরেট

ব

বক্তাশ্রোতাবাধ্যঅবাধ্যবিফলসফল
বন্দনাগঞ্জনাবামপন্থীডানপন্থীবিফলতাসফলতা
বন্দীমুক্তবাস্তবকল্পনাবিবাদসুবাদ
বদ্ধমুক্তবাল্যবার্ধক্যবিয়োগান্তমিলনান্ত
বন্ধনমুক্তিবাহুল্যস্বল্পতাবিয়োগান্তকমিলনান্তক
বন্ধুরমসৃণবাহ্যআভ্যন্তরবিরহমিলন
বন্যপোষাবিজেতাবিজিতবিলম্বিতদ্রুত
বয়োজ্যেষ্ঠবয়োকনিষ্ঠবিদ্বানমূর্খবিষাদআনন্দ/ হর্ষ
বরখাস্তবহালবিধর্মীস্বধর্মীবিস্তৃতসংক্ষিপ্ত
বর্ধমানক্ষীয়মানবিনয়ঔদ্ধত্যব্যক্তগুপ্ত
বর্ধিষ্ণুক্ষয়িষ্ণুবিনীতউদ্ধতব্যর্থসার্থক
বহির্ভূতঅন্তর্ভূক্তবিপন্ননিরাপদব্যর্থতাসার্থকতা
বাদিবিবাদিবিপন্নতানিরাপত্তাব্যষ্টিসমষ্টি

ভ

ভক্তিঅভক্তিভাটাজোয়ারভূতভবিষ্যত
ভদ্রইতরভাসাডোবাভূমিকাউপসংহার
ভীরুনির্ভীকভোগত্যাগভেদঅভেদ

ম

মঙ্গলঅমঙ্গলমহাত্মাদুরাত্মামুক্তবন্দী
মঞ্জুরনামঞ্জুরমানানসইবেমানানমুখ্যগৌণ
মতৈক্যমতানৈক্যমান্যঅমান্যমূর্খজ্ঞানী
মসৃণখসখসেমিতব্যয়ীঅমিতব্যয়ীমূর্তবিমূর্ত
মহৎনীচমিথ্যাসত্যমৌখিকলিখিত
মহাজনখাতকমিলনবিরহমৌলিকযৌগিক

য

যত্নঅযত্নযুদ্ধশান্তিযৌথএকক
যশঅপযশযোগবিয়োগযৌবনবার্ধক্য
যুক্তবিযুক্তযোগ্যঅযোগ্য  
যুগলএককযোজনবিয়োজন  

র

রক্ষকভক্ষকরাজিনারাজরোদবৃষ্টি
রমণীয়কুৎসিতরুগ্নসুস্থরোগীনিরোগ
রসিকবেরসিকরুদ্ধমুক্ত  
রাজাপ্রজারুষ্টতুষ্ট  

ল

লঘিষ্ঠগরিষ্ঠলাজুকনির্লজ্জলেনদেন
লঘুগুরুলেজমাথালেনাদেনা
লবহরলৌকিকঅলৌকিক  

শ

শঠসাধুশিষ্টঅশিষ্টশুষ্কসিক্ত
শঠতাসাধুতাশিষ্যগুরুশূণ্যপূর্ণ
শায়িতউত্থিতশীতগ্রীষ্মশোভনঅশোভন
শয়নউত্থানশীতলউষ্ণশ্বাসপ্রশ্বাস
শারীরিকমানসিকশুক্লপক্ষকৃষ্ণপক্ষশ্রীবিশ্রী
শালীনঅশালীনশুচিঅশুচিশ্লীলঅশ্লীল
শাসকশাসিতশুদ্ধঅশুদ্ধ  
শিক্ষকছাত্রশুভ্রকৃষ্ণ  

স

সংকীর্ণপ্রশস্তসদৃশবিসদৃশসাহসিকতাভীরুতা
সংকোচনপ্রসারণসধবাবিধবাসিক্তশুষ্ক
সংকুচিতপ্রসারিতসন্ধিবিগ্রহসুকৃতিদুষ্কৃতি
সংক্ষিপ্তবিস্তৃতসন্নিধানব্যবধানসুগমদুর্গম
সংক্ষেপবিস্তারসফলবিফলসুন্দরকুৎসিত
সংক্ষেপিতবিস্তারিতসবলদুর্বলসুদর্শনকুদর্শন
সংগতঅসংগতসবাকনির্বাকসুধাজাগ্রত
সংযতঅসংযতসমতলঅসমতলসুপ্তজাগ্রত
সংযুক্তবিযুক্তসমষ্টিব্যষ্টিসুয়োদুয়ো
সংযোগবিয়োগসমাপিকাঅসমাপিকাসুশীলদুঃশীল
সংযোজনবিয়োজনসমাপ্তআরম্ভসুশ্রীকুশ্রী
সংশ্লিষ্টবিশ্লিষ্টসম্পদবিপদসুষমঅসম
সংশ্লেষণবিশ্লেষণসম্প্রসারণসংকোচনসুসহদুঃসহ
সংহতবিভক্তসম্মুখপশ্চাতসুস্থদুস্থ
সংহতিবিভক্তিসরবনিরবসূক্ষ্মস্থূল
সকর্মকঅকর্মকসরলকুটিল/জটিলসৃষ্টিধ্বংস
সকালবিকালসশস্ত্রনিরস্ত্রসৌখিনপেশাদার
সক্রিয়নিষ্ক্রিয়সস্তাআক্রাসৌভাগ্যবানদুর্ভাগ্যবান/ভাগ্যহত
সক্ষমঅক্ষমসসীমঅসীমস্তুতিনিন্দা
সচলনিশ্চলসহযোগঅসহযোগস্তাবকনিন্দুক
সচেতনঅচেতনসহিষ্ণুঅসহিষ্ণুস্থাবরজঙ্গম
সচেষ্টনিশ্চেষ্টসাঁঝসকালস্থলভাগজলভাগ
সচ্চরিত্রদুশ্চরিত্রসাকারনিরাকারস্নিগ্ধরুক্ষ
সজাগনিদ্রিতসাক্ষরনিরক্ষরস্বনামীবেনামী
সজ্জনদুর্জনসাদৃশ্যবৈসাদৃশ্যস্বর্গনরক
সজ্ঞানঅজ্ঞানসাফল্যব্যর্থতাস্বাতন্ত্র্যসাধারণত্ব
সঞ্চয়অপচয়সাবালকনাবালকস্বাধীনপরাধীন
সতীঅসতীসাবালিকানাবালিকাস্বার্থপরপরার্থপর
সত্বরধীরসাম্যবৈষম্যস্মৃতিবিস্মৃতি
সদয়নির্দয়সারঅসারস্থিরঅস্থির
সদরঅন্দরসার্থকনিরর্থক  
সদাচারকদাচারসাহসীভীরু  

হ

হরণপূরণহালসাবেকহৃদ্যতাশত্রুতা
হর্ষবিষাদহালকাভারিহ্রস্বদীর্ঘ
হাজিরগরহাজিরহিতঅহিতহ্রাসবৃদ্ধি
হারজিতহিসেবিবেহিসেবি  
26 Comments

প্রসাদ এর বিপরীত চাই

gm selim imran sahos March 12, 2019 at 9:36 pm

কুঠির

পাপিয়া গোস্বামী August 19, 2019 at 2:51 pm

প্রাসাদ

কুটির

কুঁড়ে ঘর

জয়গান বিপরীত কি হবে

ব্যগ্র

রোষ

ধরণী শব্দের বিপরীত কি জানতে চাই

পাপিয়া গোস্বামী August 19, 2019 at 2:54 pm

স্বর্গ / ব্যোম

যৌতুকের বিপরীত শব্দ কি

রাস্তার বিপরীত শব্দ কি?

সমৃদ্ধ

জয়গান বিপরীত কি হবে

নাজমুল হাসান November 30, 2022 at 7:28 pm

ভয়ংকর বিপরীত কি

অবাক এর বিপরীত কি হবে?

জয়গান বিপরীত কি হবে

“রক্ষিতা” এর বিপরীত শব্দ কি

দুর্নাম

সুনাম

দুর্নাম

সুনাম

বিশ্ব বিপরীত কি হবে

আঘাত ও ভাঙ শব্দদুটির বিপরীত কি হবে?

রাতি, নিজ,শিশু,পুলকিত

রাতি, নিজ,শিশু,পুলকিত। বিপরীত কি হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *