• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অর্কিড রহস্য – সৈকত মুখোপাধ্যায়

লাইব্রেরি » সৈকত মুখোপাধ্যায় » অর্কিড রহস্য – সৈকত মুখোপাধ্যায়
অর্কিড রহস্য
লেখক: সৈকত মুখোপাধ্যায়বইয়ের ধরন: কিশোর সাহিত্য
Current Status
Not Enrolled
Price
Free
Get Started
Log In to Enroll

সৈকত মুখোপাধ্যায় – অর্কিড রহস্য

প্রথম প্রকাশ – জানুয়ারি ২০১৭
প্রচ্ছদ অগ্নিভ সেন
অলংকরণ নচিকেতা মাহাতো

.

মনে আছে, আমার কাছে একটা গল্প
না শুনলে তোর ঘুম আসত না?
র‌্যাম্বোকে অপার ভালোবাসার সঙ্গে,

বাবা

.

ছোটবেলায় যেধরনের গল্প-উপন্যাস পড়তে ভালো লাগত, বড় হওয়ার পরে সেই ধরনের লেখাই লিখতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই বোধহয় বুধোদার উপন্যাসগুলোর জন্ম। অ্যাডভেঞ্চার, অলৌকিক আর অপরাধের টানাপোড়েনে বোনা এই উপন্যাস তিনটে লিখতে লিখতে আমি আমার চোখ গোল-গোল করা, মাথার চুল খাড়া হয়ে যাওয়া কিশোরবেলায় ফিরে গিয়েছিলাম।

তিনটে উপন্যাস বেরিয়েছিল তিনটে জনপ্রিয় কিশোরসাহিত্য-পত্রিকার শারদীয়া কিংবা বিশেষ সংখ্যায়। বেরোনোর পর পাঠক-পাঠিকাদের প্রতিক্রিয়া থেকে মনে হয়েছিল, আমার লিখতে যেমন ভালো লেগেছিল তাঁদের পড়তেও তেমনি ভালো লেগেছে। কিন্তু তিনটে আলাদা আলাদা সাময়িকপত্রে বেরোনোর ফলে কোনও পাঠক পড়েছেন একটা উপন্যাস, কোনও পাঠক দুটো। খুব কম লোকেই সবগুলো লেখা জোগাড় করতে পেরেছিলেন। তাঁদেরই দাবি ছিল বুধোদার তিনটে উপন্যাসকে এক মলাটের মধ্যে নিয়ে আসার।

পাঠকদের সেই ইচ্ছেকেই রূপ দিলেন পত্র ভারতীর কর্ণধার শ্রীত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

যাঁকে প্রকাশ্যেই অগ্রজ মানি, তাঁকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিলে খারাপ দেখায়। তাই সেই চেষ্টা থেকে বিরত থাকলাম।

একই কথা পত্র ভারতী সংস্থায় কর্মরত অন্যান্য ভাইবোনেদের সম্বন্ধেও। শুধু এইটুকু বলি, বইটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করার জন্যে তাঁরা যে পরিশ্রম করেছেন তা ভুলবার নয়।

সৈকত মুখোপাধ্যায়
সল্টলেক
১লা ডিসেম্বর, ২০১৬

Book Content

অর্কিড রহস্য
মাদলপাহাড়ের বামনসন্ন্যাসী
হিমাচলের হেঁয়ালি
লোলুপ - সৈকত মুখোপাধ্যায়

লোলুপ – সৈকত মুখোপাধ্যায়

খুনি ম্যাজিক সৈকত মুখোপাধ্যায়

খুনি ম্যাজিক – সৈকত মুখোপাধ্যায়

রহস্যভেদী নীল - সৈকত মুখোপাধ্যায়

রহস্যভেদী নীল – সৈকত মুখোপাধ্যায়

বুধোদার তিন রহস্য - সৈকত মুখোপাধ্যায়

বুধোদার তিন রহস্য – সৈকত মুখোপাধ্যায়

Reader Interactions

Comments

  1. som

    October 4, 2025 at 2:44 pm

    hi, not being able to access this, even after logging in

    Reply
  2. Somenath Mukherjee

    October 21, 2025 at 4:11 am

    সৈকতবাবুর ‘মাস্টারস্ট্রোক’ এবং ‘লোলুপ’ বই দুটি কি দেওয়া সম্ভব? পারলে দেবার অনুরোধ রইল.. ধন্যবাদ!

    Reply
  3. raajibb

    December 26, 2025 at 10:17 am

    ১৬ আনা bhoy – বইটা দিতে পারেন।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.