• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুক্‌নো পাতার নুপুর পায়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » শুক্‌নো পাতার নুপুর পায়ে

শুক্‌নো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌
ঢেউ তুলে সে যায়।।

দীঘির বুকে শতদল দলি\’,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝর্‌ণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।

বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।

ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়নী গায়।।

—————–
আরবী সুর–কাহার্‌বা

Category: বিবিধ বাংলা গান
Previous Post:আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও
Next Post:তুমি আমার এমনই একজন – লিরিক্স – আহমেদ ইমতিয়াজ বুলবুল

Reader Interactions

Comments

  1. rajib

    June 10, 2009 at 7:23 am

    no

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑